× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

৩১ মার্চ সোহরাওয়ার্দীতে ১৯৫ পাকসেনার প্রতীকী বিচার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান জানিয়েছেন আগামী ৩১ মার্চ ১৯৫ পাকিস্তানি যুদ্ধাপরাধীর প্রতীকী বিচার সোহরাওয়ার্দী উদ্যানে করা হবে।

মতিঝিলের বক চত্বরে বুধবার সকালে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

শাহজাহান খান বলেন, ৩১ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানের ১৯৫ জন যুদ্ধাপরাধীর প্রতীকী বিচার হবে। আর সেদিনের বিচারিক কার্যক্রমে বিচারকও থাকবেন।

তিনি আরও বলেন, বাংলার মাটিতে পাকিস্তানিদের বিচার করব। তাদের চরদের নির্মূল করে ছাড়ব। স্বাধীনতাবিরোধী কেউ দেশে রাজনীতি করার সুযোগ পাবে না।

এ সময় উপস্থিত ছিলেন- সংসদ সদস্য শিরিন আখতার, বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, মুক্তিযোদ্ধা আবদুল মালেক মিয়া প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..