× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

৩০ জেলা রেজিস্ট্রার বদলি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ বিভিন্ন জেলায় কর্মরত ১৬ রেজিস্ট্রারকে অন্য জেলায় এবং সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৪ জনকে জেলা রেজিস্ট্রার হিসেবে পদায়ন করেছে আইন মন্ত্রণালয়। নতুন কর্মকর্তাদের অভিজ্ঞতা অর্জনের জন্য অপেক্ষাকৃত ছোট জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। পদায়ন ও বদলি প্রক্রিয়ায় ২০০৯ সালে প্রণীত নীতিমালা অনুসরণ করা হয়েছে বলে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন।

পদোন্নতিপ্রাপ্ত ১৪ জেলা রেজিস্ট্রারের মধ্যে আনন্দ বর্মণকে নাটোর, মো. শাহজাহান সরদারকে লক্ষ্মীপুর, মো. আব্দুস সালাম প্রামাণিককে নীলফামারী, মাহফুজুর রহমান খানকে ব্রাহ্মণবাড়িয়া, আনোয়ারুল হক চৌধুরীকে গোপালগঞ্জ, মো. মোহছেন মিয়াকে মাগুরা, দ্বীপক কুমার সরকারকে রাজবাড়ী, সরকার লুৎফুল কবীরকে লালমনিরহাট, আব্দুর রেজ্জাককে চাঁপাইনবাবগঞ্জ, মো. রফিকুল ইসলামকে পঞ্চগড়, শেখ মো. হাবিবুল্লাকে নড়াইল, মুনশী মোখলেছুর রহমানকে ঝালকাঠী, সৈয়দা রওশন আরাকে হবিগঞ্জ এবং মিশন চাকমাকে মেহেরপুর জেলায় পদায়ন করা হয়েছে। এ ছাড়া জেলা রেজিস্ট্রার হিসেবে কর্মরতদের মধ্যে ভোলার বি এম মোসাদ্দেক হোসেনকে ময়মনসিংহ, রাজবাড়ীর হাসিনা বেগমকে টাংগাইল, সিরাজগঞ্জের আবুল কালাম শেখকে সুনামগঞ্জ, কিশোরগঞ্জের শেখ মো. আনোয়ারুল হককে মাদারীপুর, মাদারীপুরের নাজমা ইয়াসমিনকে খুলনা, মেহেরপুরের মো. আব্বাস আলী মন্ডলকে গাইবান্ধা, গোপালগঞ্জের মো. শাহাবুদ্দিন তালুকদারকে নোয়াখালী, নোয়াখালীর সৈয়দ মজিবর রহমানকে সিরাজগঞ্জ, মাগুরার মো. সিরাজ উদ্দিন খানকে শরিয়তপুর, মৌলভীবাজারের আলী আহম্মেদকে চট্টগ্রাম, চট্টগ্রামের মুশতাক আহমেদকে কুষ্টিয়া, কুষ্টিয়ার শামীমা সুলতানাকে চাঁদপুর, চাঁদপুরের আব্দুল জলিলকে ঢাকা, সাতক্ষীরার মো. আব্দুল লতিফকে নওগাঁ, নওগাঁর মো. শফিকুর রহমান সরদারকে মৌলভীবাজার এবং ঝিনাইদহের তাসলিমা পারভীনকে সাতক্ষীরায় বদলি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..