× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

জোকস: জন্মের আগে কোথায় কী ঘটেছিল, স্বামীর প্রতি মনোযোগ দিন

Kishori
হালনাগাদ: সোমবার, ৩ আগস্ট, ২০২০
বিয়ে করতে না পারার কারণ

জন্মের আগে কোথায় কী ঘটেছিল?
মেয়ে: বাবা, আমার জন্মদিনে ক্লাসের সবাইকে এবং ইতিহাস স্যারকেও দাওয়াত করতে চাই।
বাবা: হঠাৎ ইতিহাস স্যারকে কেন?
মেয়ে: আসলে আমি চাই তিনি আমার জন্মতারিখটা জানুন যাতে আমার জন্মের আগে কোথায় কী ঘটেছিল এসব প্রশ্ন করা বন্ধ করেন অন্তত…

****

স্বামীর প্রতি মনোযোগ দিন
ম্যাডাম: তিতুমীর কে চেনো?
বল্টু: না ম্যাডাম, চিনি না।
ম্যাডাম: তুমি পড়াশোনার প্রতি মনোযোগ দাও, তাহলেই চিনতে পারবে।
বল্টু: আপনি কি সুমি আন্টিকে চেনেন?
ম্যাডাম: না, চিনি না।
বল্টু: আপনার স্বামীর প্রতি মনোযোগ দিন, তাহলেই চিনতে পারবেন!

****

বিয়ে করতে না পারার কারণ
একদিন প্রেমিক ও প্রেমিকার মধ্যে কথা হচ্ছে-
প্রেমিক: আমি বোধ হয় তোমাকে বিয়ে করতে পারব না।
প্রেমিকা: কেন?
প্রেমিক: আমার বাড়িতে ব্যাপারটা মেনে নেবে না।
প্রেমিকা: কে কে আছে তোমার বাড়িতে?
প্রেমিক: আমার স্ত্রী আর দুই সন্তান।

****

মেয়েদের আসল রূপ দেখার কৌশল
পল্টু সপরিবারে গেছে মেয়ে দেখতে। কথা-বার্তার একপর্যায়ে পল্টুর সঙ্গে মেয়েকে একান্তে কথা বলার সুযোগ দেওয়া হলো-
মেয়ে: তো, কী সিদ্ধান্ত নিলেন?
পল্টু: সিদ্ধান্ত নেওয়ার আগে আমার একটা ইচ্ছা আছে।
মেয়ে: কী ইচ্ছা?
পল্টু: আপনার সঙ্গে একবার বৃষ্টিতে ভিজবো।
মেয়ে: উফ! আপনি কি রোমান্টিক!
বল্টু: আসলে ব্যাপার সেটা না। আপনি যে পরিমাণ ময়দা মেখেছেন, বৃষ্টিতে না ভিজলে আপনার আসল চেহারা দেখবো কী করে?


এ ক্যটাগরির আরো খবর..