× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

ঝিনাইদহ জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন দিবস

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৬ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

  রাতে জেলা মহিলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক আন্জুমান আরা, সাংগঠনিক সম্পাদক বেবী রহমান, দপ্তর সম্পাদক গুলশান আরা, প্রচার সম্পাদক পারভীন আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক সুফিয়া খাতুন, নির্বাহী সদস্য বেদেনা খাতুন, হাসিনা খাতুন, শান্তি খাতুন, কমেলা খাতুনসহ অন্যান্যরা।

এসময় বক্তারা সকলকে স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহবান জানান। পরে গণতন্ত্র দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..