× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

সেরা সাতারুর খোঁজে মেহেরপুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে ও বাংলাদেশ নৌ-বাহিনীর সহযোগীতায় “সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ” শীর্ষক কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে।  প্রতিভাবান সাঁতারুর খোঁজে দেশব্যাপী শুরু হয়েছে সাঁতারু অন্বেষন প্রতিযোগীতা। তাদের খুঁজে বের করার লক্ষ্যেই এ আয়োজন। মঙ্গলবার বেলা ১১টার দিকে মেহেরপুর গড় পুকুরে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক আতাউল হাকিম লালমিয়া।  বিশেষ অতিথি  ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুর মান্নাফ কবীর, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম এ খালেক, জেল আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়রম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, পিএসসি,বিএন‘র কমান্ডার এসএম মাহমুদুর রহমান, লেঃ কমান্ডার এম নাঈম হক, কমান্ডার এম নাহিদ প্রমূখ।

উল্লেখ্য  ১১ থেকে ১২, ১৩ থেকে ১৫, ১৫ থেকে ১৭ ও ১৮ বছর উর্দ্ধ নারী-পুরুষ সাঁতারুর মধ্য থেকে প্রতিটি উপজেলার থেকে ৪৮  জন করে সাঁতারু বাছাই করে ১০০০ জন প্রতিভা সম্পন্ন সাতারুকে ঢাকায় আনা হবে। প্রতিটি জেলা থেকে ১০ থেকে ২০ জন করে সাঁতারু বাছাই করে বিদেশী প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হবে। এদের মধ্য থেকে প্রতিযোগীতার মাধ্যমে প্রথমে ১৬০ জন ও পরে ৬০ জন সেরা সাঁতারু বাছাই করে সুইমিং ফেডারেশনে যোগ দেবেন। মেহেরপুর থেকে বাছাই করা হয়েছে ২১ জন প্রতিভাবান ছেলে ও মেয়ে সাঁতারু।

এদিকে সাঁতারুরা বলছেন, দেশব্যাপী এ ধরনের প্রতিযোগীতার পাশাপাশি জেলার সাঁতারুদের নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগীতার আয়োজন করা প্রয়োজন। এছাড়াও জেলায় একটি আন্তর্জাতিকমানের সুইমিংপুল নির্মাণের দাবি তাদের।

দ্রুত মেহেরপুরে একটি মিনি ষ্টেডিয়ামের মধ্যে একটি সুইমিংপুল নির্মাণ করা হবে বলে জানালেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। এছাড়াও প্রতি বছর যাতে বিভিন্ন স্কুল কলেজ ও জেলায় নিয়িমিত সাঁতার প্রতিযোগীতার আশ্বাস দেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..