গাংনীতে জমিজমা সংক্রান্ত বিরোধে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত-১২

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার উত্তর ভরাটে দুপক্ষের সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।  মঙ্গলবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছয় জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গুরুতর দুজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ সংঘর্ষ বলে জানায় পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভরাট গ্রামের মোফাজ্জল হোসেন ও প্রতিবেশী সেলিম হোসেন পক্ষের মধ্যে বাড়ির পাশর্^বর্তী পথের জায়গা নিয়ে বিরোধ চলছিল। এদিন সকালে ওই পথে বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেয় সেলিম পক্ষের লোকজন। এর জের ধরে দুপুরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ থামার পরে মোফাজ্জেল পক্ষের রিংকু (৩৫), সেলিনা খাতুন (২৮), হাসি খাতুন (১৮) তাসলিমা খাতুন (৪০) ও মোফাজ্জেল হোসেন (৬০) এবং অপর পক্ষের আব্দুল হালিম (৩৫) এবং আব্দুর রশিকদকে (৬০) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে হালিম ও রশিদের অবস্থা আশংকাজনক হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।