× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

তালায় সাংবাদিকের শ্বশুরের জমি জবর দখলের পায়তারা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালা উপজেলায় সাংবাদিকের শ্বশুরের জমি জবর দখলের পায়তারা ও জীবন নাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভূগছে পরিবার। ভূক্তভোগীর জামাতা সাংবাদিক শেখ মখফুর রহমান বিচার চেয়ে গত ৮ আগষ্ট উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের নিকট এক লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া গ্রামের মীর আক্কাস আলীর সাথে তারই প্রতিবেশী মৃত শেখ বজলে রহমানের পুত্র শেখ হাফিজুর রহমানের দীর্ঘদিন জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। জবর দখলকারী প্রতিবেশীদের হুমকি ধামকিতে ভূক্তভোগী মীর আক্কাস আলী ও তার পরিবার অসহায় এবং নিরাপত্তাহীনতায় দিন যাপন করছেন। এরই মধ্যে প্রভাবশালী ঐ প্রতিবেশী গত ৪ আগষ্ঠ বসতভিটায় ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং খুন জখম করার জন্য উদ্যত হয়। বিগত ২০১৩ সালে জবর দখলকারী প্রতিপক্ষ ভূক্তভোগী আক্কাস আলীর স্ত্রী রোকেয়া খাতুন কে দাঁ দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। ঐ ঘটনায় পরদিন আহতের স্বামী আক্কাস আলী বাদী হয়ে একটি মামলা করেন।  বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..