যশোরের বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৪ পিস Tapentadol Hydrochloride Tablets সহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
আটক আসামী হলেন, বেনাপোল পোর্টথানাধীন পশ্চিম গাতিপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে আকাশ (২১)।
শুক্রবার (০৯ অক্টোবর ২০২৬) রাতে দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৪ পিস Tapentadol Hydrochloride Tablets সহ এক মাদক কারবারিকে আটক করে।
বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।এবং আটককৃত আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানান বিজিবি কর্মকর্তা।





