তাহসিফের মৃত্যুর ঘটনায় দিশা নামে এক নারী আটক, দীপকে জিজ্ঞাসাবাদ

তাহসিফের মৃত্যুর ঘটনায় দিশা নামে এক নারী আটক, দীপকে জিজ্ঞাসাবাদ
তাহসিফের মৃত্যুর ঘটনায় দিশা নামে এক নারী আটক, দীপকে জিজ্ঞাসাবাদ

বিমানবাহিনীর চাকরিচ্যুত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় দিশা নামের এক নারীকে আটক করেছে নৌ পুলিশ। এদিকে, একই মামলায় চার দিনের রিমান্ডে থাকা অভিযুক্ত দীপকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। ঘটনার আগে কী ঘটেছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তারা।

টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ আহমেদ জানান, শনিবার (৩১ অক্টোবর) রাতে দিশা নামের ওই নারীকে আটক করা হয়। অন্যদিকে, রোববার (১ নভেম্বর) মধ্যরাত থেকে রিমান্ডে থাকা দীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তাহসিফের মৃত্যুর পর পরিবারের অভিযোগের ভিত্তিতে তার বন্ধু দীপকে প্রথমে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জিজ্ঞাসাবাদে তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাতায়াত এবং সেসব স্থানে যাওয়ার কারণ সম্পর্কে তথ্য দেন দীপ। তবে তার বক্তব্যে বেশ কিছু অসংগতি পাওয়া যায়। পরে দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট স্থানগুলো পরিদর্শন করে পিবিআই।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, সিসিটিভি ক্যামেরার ফুটেজ, পরিবারের দায়ের করা মামলার অভিযোগ, তদন্তে পাওয়া আলামত এবং রিমান্ডে দীপের আগের বক্তব্য পর্যালোচনা করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাহসিফের মৃত্যুর ঠিক আগে কী ঘটেছিল, ঘটনার পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না—এসব বিষয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

চার দিনের রিমান্ড শেষে দীপের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হবে। তদন্তের প্রয়োজনে তাকে পুনরায় রিমান্ডে নেওয়ার আবেদনও জানানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।