× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

প্রাক্তন স্বামী হৃত্বিককে পাশে নিয়ে শিবরাত্রিতে শিব পুজা করলেন সুজান খান

admin
হালনাগাদ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০

সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় অনুষ্ঠানের একটি হলো শিবরাত্রি ব্রত।

আজ ২১ শে ফেব্রুয়ারি শুক্রবার শিবরাত্রি উপলক্ষে পূজা-অর্চনা করবেন বিশ্বের  সকল প্রান্তের সনাতন ধর্মাবলম্বীরা কম বেশি। আর তার থেকে বাদ গেলেন না বলিউড অভিনেত্রীরাও। 

প্রাক্তন স্বামী হৃত্বিককে পাশে নিয়ে মহা শিবরাত্রিতে শিব পুজো করলেন সুজান খান। উপবাস করেই সুজান শিবরাত্রির পুজো করেন বলেই জানা যাচ্ছে।  ভগবান শিবের পুজো করেন অভিনেতা হৃত্বিক রোশনও।  দুই ছেলে রেহান ও হৃদানকে সঙ্গে নিয়েই শিবরাত্রি পালন করেন হৃত্বিক ও সুজান।  শিবরাত্রির পুজোয় সামিল হয় রোশন পরিবার।

রাকেশ রোশন ও তাঁর স্ত্রী পিঙ্কি রোশন, তাঁদের মেয়ে সুনয়না রোশনের সঙ্গে হৃত্বিক-সুজান এবং তাঁদের দুই ছেলে রেহান ও হৃদান সহ অন্যান্যরা।  বিচ্ছেদের পর বহুদিন হল ফের কাছাকাছি এসেছেন হৃত্বিক ও সুজান। পারিবারিক সমস্ত অনুষ্ঠান থেকে হৃত্বিকের সঙ্গে বেড়াতে যাওয়া প্রায় একসঙ্গে দেখা যায় হৃত্বিক-সুজানকে। যদিও ফের তাঁরা বিবাহ-বন্ধনে আবদ্ধ হননি।


এ ক্যটাগরির আরো খবর..