× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র ১৮’শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে না -বিরোধী দলীয় নেতা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা বৃষ্টি ও বন্যার প্রভাবে বাজারে অস্থিরতা, কাঁচামরিচ ৪০০ টাকা কেজি মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

সিরিয়ায় রুশ বিমান হামলার সমালোচনা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫

ডেস্ক রিপোর্টঃ সিরিয়ায় রুশ বিমান হামলার সমালোচনায় এবার সরব হলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের মিত্র রাশিয়া ও ইরানের জন্য সামনে বিপদ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

হোয়াইট হাউজে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ওবামা বলেন, আইএস জঙ্গি নয় বরং প্রেসিডেন্ট আসাদের ক্ষমতা পাকাপোক্ত করতে পশ্চিমা মদদপুষ্ট বিদ্রোহীদের ওপর হামলা চালাচ্ছে রাশিয়া। যা কেবল আইএস জঙ্গিদেরই শক্তিশালী করছে। সরকার বিরোধী সশস্ত্র বিদ্রোহীদের সবাই বর্বর-রাশিয়ার এমন দাবি নাকচ করে প্রেসিডেন্ট আসাদকে সন্ত্রাসী বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। আইএস জঙ্গিদের তুলনায় সিরিয়ার বিদ্রোহীদের অনেক সহনীয় উল্লেখ করে ওবামা বলেন, রাশিয়ার সাথে ছায়াযুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র। এদিকে, শুক্রবার তৃতীয় দিনের মতো সিরিয়ায় আইএস জঙ্গিদের শক্ত ঘাঁটি রাকবায় বিমান হামলা চালিয়েছে রাশিয়ার যুদ্ধ বিমান। এতে, অন্তত ১২ আইএস জঙ্গি নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস্।


এ ক্যটাগরির আরো খবর..