× Banner
সর্বশেষ
মধুখালীতে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক ঐক্যজোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নতুন ওসির মতবিনিময় সভা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ, আটক ১ রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার প্রতিক্রিয়া নিরাপদ সড়ক গড়তে সরকার কাজ করছে – নৌপরিবহন মন্ত্রী ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ , আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত পাইকগাছায় গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে হতদরিদ্রদের স্বাবলম্বী করতে কাজ করেছে সরকার – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

সালথায় ডিজিটাল নিরাপত্তা আইনে বিএনপি নেতা গ্রেফতার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফেসবুকে প্রানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে কটুক্তি করার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো: নাসির উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ । বৃহস্পতিবার ভোররাতে আটঘর ইউনিয়নের কাকিলাখোলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। নাসির ওই গ্রামের মোঃ মহিউদ্দিনের ছেলে।

মামলার তদন্তকারী কর্র্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও কাকিলাখোলা গ্রামের বাসিন্দা মো: হাদিস মিয়া মঙ্গলবার নাসির উদ্দিনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে ফেসবুকে মানহানিকর ও বিকৃত মিথ্যা তথ্য পোস্ট করে আসছে বলে লিখিত অভিযোগে জানানো হয়। অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার নাসির উদ্দিনের বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। যার মামলার নম্বর- ১২, তারিখ- ১৮ নভেম্বর ২০২১। ধারা ২৫(২), ২৮(২) ও ২৯(২)৩১ দন্ডবিধি।

সালথা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো: আশিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাসির উদ্দিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সালথা থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..