পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত

‎খুলনার পাইকগাছার দ্বীপবেষ্টিত দেলুটি ইউনিয়নের ৪৯ নং তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে।

‎জানা গেছে, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদান পদ্ধতির উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ, সহশিক্ষা কার্যক্রম এবং বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অবদান রাখায় এ বিদ্যালয়কে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচন করা হয়।

জাতিয় শিক্ষা পদক-২০২৬ এর বাছাই কমিটি নানা ক্যাটাগরিতে যাচাই-বাছাই সম্পন্ন করে তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে জেলার শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচন করেছেন।

জেলার শ্রেষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হওয়ায় উপজেলার ২১মে বৃহস্পতিবার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকরা তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুল ইসলাম ও তার সহকর্মীদের অভিনন্দন জানিয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।

এদিকে জেলা শ্রেষ্ট সপ্রাবি নির্বাচিত হওয়ায় প্রধান শিক্ষক হাফিজুল ইসলাম ও তার সহকর্মীদের পক্ষ থেকে শিক্ষা পদক বাছাই কমিটি, উপজেলা শিক্ষা অফিস, উপজেলা প্রধান শিক্ষক সমিতি ও সহকারি শিক্ষক সমিতিসহ দেলুটি বাসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।