× Banner
সর্বশেষ
প্রকৌশলীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি – স্থানীয় সরকার মন্ত্রী ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ নজরুল জন্মজয়ন্তীতে ‘রুম ঝুম’ গান দিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা ‘সুস্থ সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই’ – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ২ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ইমাম গ্রেফতার কুড়িগ্রামে ধরলায় ১৭৫০ মিটার সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে – প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে দক্ষ জনবল রপ্তানিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ

ACP
হালনাগাদ: শনিবার, ২৩ মে, ২০২৬
ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ

ঈদুল আজহা উপলক্ষে ঝিনাইদহে ৪ হাজার ৬২৫ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। ঝিনাইদহ পৌরসভার পক্ষ থেকে এসব চাল বিতরণ করা হয়।

শনিবার সকাল সাড়ে ৯টায় ঝিনাইদহ পৌরসভা চত্বরে চাল বিতরণ শুরু হয়। বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সহ সম্পাদক এম শাহজাহান আলী।

এসময় পৌরসভার বিভিন্ন গ্রামের ৪ হাজার ৬২৫ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে জনপ্রতি ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়। উপকারভোগীদের মাঝে মোট ৪৬ হাজার ৩২৫ কেজি চাল বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..