× Banner
সর্বশেষ
জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় শিক্ষক দ্বারা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ; সঠিক বিচারের জোর দাবী শিক্ষার্থীদের কালীগঞ্জে কৃষি সেচের নলকূপ দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নোয়াখালী প্রতিনিধি

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

নোয়াখালীর সেনবাগে মেয়েকে (২৩) ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।  গ্রেফতার মো.জসিম উদ্দিন (৫০) উপজেলার মাহাতাবপুর গ্রামের গ্রামের স্থায়ী বাসিন্দা।
রবিবার (১৩ আগস্ট) বিকেলের দিকে জেলার সদর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, গত বৃহস্পতিবার ১০ আগস্ট ভুক্তভোগী তরুণী এ ঘটনায় নারীও শিশু নির্যাতন ধমন আইনে অভিযুক্ত বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৫ ডিসেম্বর ভিকটিমের মা তার বাবাকে দেখতে তার বাপের বাড়ি যায়। তখন ওই তরুণী বাড়িতে একা ছিল। এ সুযোগে ঐ দিন রাত সাড়ে ১২টার দিকে ভিকটিমকে ঘুমের ওষুধ খাইয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে তার বাবা। ওই সময় লোক লজার ভয়ে ভিকটিম ও তার পরিবার বিষয়টি কাউকে জানাইনি। ফলে ভিকটিম ৩ মাসের অন্তঃসত্বা হয়ে পড়ে। পরে বাড়ির পাশের দোকান থেকে প্রেগনেন্সি টেস্ট কিট এনে পরীক্ষা করলে পজেটিভ রেজাল্ট পায়। পারিবারিকভাবে ঘটনাটি জানাজানি হলে ব্রেইনের ওষুধ বলে কিছু ট্যাবলেট ভিকটিম খাইয়ে গর্ভের সন্তান নষ্ট করে।
র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেনবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..