× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

গ্লোরিয়াস ডুমাইন এর পক্ষ থেকে ঈদুল-ফিতর উপলক্ষে দরিদ্র,অসহায় মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরন

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের গ্লোরিয়াস ডুমাইন এর সভাপতি মোঃ তারিকুল ইসলাম (সবুজ)এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ শরিফুল ইসলাম এর সঞ্চালনায় বৃহস্পতিবার ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ডুমাইন গ্রামের দরিদ্র, অসহায় মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরনের জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান শুরুতে কোরআন তেলওয়াত করেন নিশ্চিন্তপুর-ভেল্লাকান্দী সমম্মিলনী নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নাসির উদ্দিন (মিন্টু)। পরে গ্লোরিয়াস ডুমাইন এর অবদান সম্পর্কে ও ঈদের খাদ্য সামগ্রী বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক (বকু)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ খুরশিদ আলম ভূইয়া, মধুখালী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা রওশন-উল- ইসলাম গরীব মোহাম্মাদ, ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম (মাসুম), ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ বীরমুক্তিযোদ্ধা মোঃ মতিয়ার রহমান মোল্যা, বিশিষ্ঠ সমাজসেবক বীরমুক্তিযোদ্ধা শ্যামলেন্দ্রনাথ বসু। এ ছাড়া বক্তব্য রাখেন ডুমাইন সোনা তোলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারন সম্পাদক এ.এস.এম. সায়েম, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ আঃ কুদ্দুস মোল্যা, অবসরপ্রাপ্ত সৈনিক মোঃ আতাউর রহমান। এরপর প্রতিবছরের ন্যায় এবারও ফরিদপুরের মধুখালী উপজেলার অরাজনীতিক মানবিক প্রতিষ্ঠান গ্লোরিয়াস ডুমাইন সকলের আর্থিক সাহায্যের মাধ্যমে ডুমাইন গ্রামের ৮০ (আশি) জন দরিদ্র, অসহায় মানুষের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঈদের খাদ্য সামগ্রী চিনি, সেমাই, ডাউল, তেল বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডুমাইন গ্রামের বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ হাসানুজ্জামান, গ্লোরিয়াস ডুমাইন দপ্তর সম্পাদক এম তোফায়েল আহম্মেদ, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ তারিকুল ইসলাম (হায়দার), সদস্য মোঃ আনিসুর রহমান, মোঃ তিতাস হোসেন, ডুমাইন গ্রামের সমাজ সেবক মোঃ কামরুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, এবং ছোট শিশু মোঃ সায়ান ইসলাম সহ গ্রামের আরো গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..