× Banner
সর্বশেষ
পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ ভারতে আওয়ামী লীগের কর্মকাণ্ড বন্ধ না করলে সম্পর্কে উদ্বেগ বাড়বে – প্রতিমন্ত্রী শামা ওবায়েদ শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি আমরা – তথ্যমন্ত্রী নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই – প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি অস্ট্রেলিয়ার সাথে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার

ACP
হালনাগাদ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার

বন্যাদুর্গত মানুষের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এক কোটি টাকার অনুদান দিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)।

আজ বুধবার চেম্বারের সভাপতি আমীরুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর কাছে অনুদানের চেক হস্তান্তর করে।

এ সময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মানবিক এই সহায়তার জন্য চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘দেশের সংকটের সময়ে ব্যবসায়ী সমাজের এমন এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়।’

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, অনুদান গ্রহণের সময় প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

তিনি বলেন, বন্যার্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার শুরু থেকেই তৎপর রয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাত ও সামাজিক সংগঠনের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দুর্যোগ মোকাবিলার শক্তিকে আরও সুসংহত করবে।

প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে আবারও সচল করতে এবং ব্যবসায়ীদের সহায়তায় সরকার সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদান করবে।’

চেক হস্তান্তরকালে চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমীরুল হক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আমীরুল হক বলেন, ‘দেশের যেকোনো সংকটে চট্টগ্রাম চেম্বার সর্বদা প্রধানমন্ত্রীর পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।’


এ ক্যটাগরির আরো খবর..