অবৈধপ‌থে ভারত থে‌কে ফেরার সময় বেনাপোলে সীমা‌ন্তে ১৬ নারী-পুরুষ আটক

বেনাপোল প্রতিনিধিঃ  অবৈধপ‌থে ভারত থে‌কে ফেরার সময় বেনাপোলে সীমা‌ন্ত থে‌কে ১৬ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। ত‌বে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

শনিবার  সকালে বেনাপোলের সাদিপুর সড়ক থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করেন। আটকদের মধ্যে ১২ পুরুষ, তিনজন নারী ও একটি শিশু রয়েছে। এদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন এলাকায়।

বিজিবি জানায়, গোপন খবরে জানা যায়, অবৈধপ‌থে বেনাপোল সীমান্ত দি‌য়ে বেশ‌ কিছু নারী-পুরুষ ভারত থেকে দে‌শে ফিরছে। এ সময় বিজিবি অভিযান চালিয়ে বেনাপোলের সাদিপুর সড়ক থেকে ১৬ বাংলাদেশিকে আটক করে।

এর আগে বিজিবির অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় দালালচক্র।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল ওহাব বলেন, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।