× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি

কোটালীপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষকের জমির ধান কেটে বাড়িতে তুলে দিলেন ছাত্রদল

admin
হালনাগাদ: শনিবার, ৯ মে, ২০২৬
জমির ধান কেটে বাড়িতে তুলে দিলেন ছাত্রদল

গোপালগঞ্জের কোটালীপাড়ার মাঝবাড়ি গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষক কাবুল দাড়িয়ার জমি থেকে পাকা ধান কেটে বাড়িতে তুলে দিলেন উপজেলা ছাত্রদল।
আজ শনিবার উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ মাঝবাড়ি বিলে গিয়ে কৃষক কাবুলের ১ বিঘা জমির ধান কেটে বাড়িতে তুলে দেয়।
কৃষক কাবুল মাঝবাড়ি গ্রামের সাকাত দাড়িয়ার ছেলে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আগ্নিকান্ডে কৃষক কাবুলের ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
ঘর বাড়ি পুড়ে যাওয়া ও জমির পাকা ধান নিয়ে কাবুল যখন চিন্তায় পড়ে যায় তখন তার পাশে এসে দাঁড়ায় উপজেলা ছাত্রদল।তারা দলীয় নেতাকর্মীদেরকে সাথে নিয়ে কৃষক কাবুলের ধান কেটে দেওয়ার উদ্যোগ গ্রহণ করে।
ছাত্রদলের ধান কাটা এ আয়োজনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া,সাধারণ সম্পাদক অলিয়ার রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, বিএনপি নেতা সাইদুর রহমান, ছাত্রদলের আহবায়ক লালন শেখ,পৌ র ছাত্রদলের আহবায়ক তপু দাড়িয়াসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কাবুল দাড়িয়া বলেন,গত বৃহস্পতিবার সন্ধ্যায় অগ্নিকান্ডে আমার ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।এ দিকে জমিতে পাকা ধান।আমি কি করবো বুঝে উঠতে পারছিলাম না। এ সময় খবর পেয়ে ছাত্রদলের নেতৃবৃন্দ আমার জমির ধান কেটে বাড়িতে পৌছে দিয়েছে দেয়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক লালন শেখ বলেন, এখন রোরো মৌসুমের ধান কাটার সময়।উপজেলার সবাই ধান কাটা নিয়ে ব্যস্ত। অনেকে শ্রমিক পাচ্ছে না। তাই কোন অসহায় পরিবার শ্রমিক না পেলে আমরা উপজেলা ছাত্রদল তার ধান কেটে বাড়িতে পৌছে দিবো।


এ ক্যটাগরির আরো খবর..