বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কুড়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত হরেন্দ্র নাথ বালার ১০তম স্বরন সভায় তার ছেলে সিঙ্গাপুর প্রবাসী ইন্জিনিয়ার কিরন চন্দ্র বালার অর্থায়নে ও স্কুল কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার সকালে বিদ্যালয় হলরুমে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিডি ( অব:) ভরত চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাঃ প্রশান্ত রায়। এছাড়া বক্তব্য রাখেন ড. বিনয় ভুষন রায়, কবি ও লেখক ভিস্মদেব বাড়ৈ, শিক্ষক চন্দনা বিশ্বাস, পরেশ চন্দ্র বিশ্বাস, অরুন হালদার, বিবেক বৈদ্য, সাংবাদিক প্রবীর বিশ্বাস ননী প্রমুখ।
অনুষ্ঠানে হরেন্দ্র-মালতী কল্যান ট্রাস্টের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার কিরন চন্দ্র বালার অর্থায়ন ও উদ্যোগে অর্ধশতাধিক প্রতিবন্ধীসহ বিভিন্ন ক্যাটাগরির শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, নগদ অর্থ, শিক্ষা উপকরন ও একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
এ ক্যটাগরির আরো খবর..