দুলাল চন্দ্র পাল- স্টাফ রিপোর্টার: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ধামরাইয়ের নান্নার ইউনিয়নের ৮১ নং নান্নার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ১৬ নং নান্নার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন মোল্লা, অত্র বিদ্যালয়ের সভাপতি হাজী মোঃ ওমর আলী, ইউপি সদস্য নূরুল ইসলাম ঠান্ডু, ইউপি সদস্য মুর্তজ আলী, ইউপি সদস্য মোঃ ইনছান, ঢাকা জেলা স্বেচ্ছা সেবক লীগের সদস্য জিয়াউল শিকদার, যুবলীগ নেতা মোঃ জাকির হোসেন, অত্র বিদ্যালয়ের সহ-সভাপতি আঃ রাজ্জাক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার, সহকারী শিক্ষক আঞ্জুমান আরা, আবুল কালাম আজাদ, মোজাম্মেল হক, ইউনুস আলী, আরজেনা আক্তার, ফারহাদুজ্জামান, ইউসুফ আলী, অফিস সরকারী মোঃ সুমন আলী সহ আরো অনেকে।