× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রতিমন্ত্রীর সাথে নওগাঁ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সাক্ষাৎ

admin
হালনাগাদ: শনিবার, ১৬ মে, ২০২৬
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী) এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সম্মানিত চেয়ারম্যান বাবু বিজন কান্তি সরকারের সাথে সাক্ষাৎ করেছেন নওগাঁ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দ।
শনিবার (১৬ মে) সিরাজগঞ্জ সার্কিট হাউসে নওগাঁ জেলার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মনোজিৎ কুমার সরকারের নেতৃত্বে এই সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক প্রদীপ কুমার কুন্ডু, বিপ্লব কুমার মন্ডল, মলয় কুমার ঘোষ এবং সদস্য সচিব বিনয় কুমার সরকার।
এ সময় অন্যান্য ঊর্ধ্বতন নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন:
আন্না মিনজ, মাননীয় সংসদ সদস্য (এমপি) তপন কুমার মজুমদার, ভাইস চেয়ারম্যান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এডভোকেট জন গোমেজ, ভাইস চেয়ারম্যান, খ্রিস্টান ধর্মীয় ট্রাস্ট
উৎপল কুমার বাবুসহ অন্যান্য স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং আসন্ন সম্মেলন সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন। প্রতিমন্ত্রীর বিশেষ সহকারী বাবু বিজন কান্তি সরকার নওগাঁ জেলা কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


এ ক্যটাগরির আরো খবর..