ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারীর উপর হামলা, আহত-৮

ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারীর উপর হামলা, আহত-৮

ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি পালন শেষে জুম্মার নামাজ আদায় করে বের হওয়ার পর ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

শুক্রবার (২২ মে) জুম্মার নামাজ শেষে জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরিতে পৌর কালেক্টর জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পরপরই একদল হামলাকারী পুলিশের উপস্থিতিতেই অতর্কিত হামলা চালায়। প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে হকিস্টিক দিয়ে মারধর করা হয়। এতে তিনজনের মাথা ফেটে যায় এবং আরও বেশ কয়েকজন আহত হন। হামলার সময় নাসিরুদ্দিন পাটোয়ারীকে লক্ষ্য করে কিল-ঘুষিও মারা হয় বলে অভিযোগ করা হয়।
এ সময় হামলাকারীরা কয়েকজনের মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেয় বলেও দাবি করা হয়েছে।

ঘটনার পর আহত ও ভুক্তভোগীরা বর্তমানে থানায় অবস্থান করছেন। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।