প্রবীণরা পথপ্রদর্শক, তাদের সম্মান করতে হবে -সমাজকল্যাণ উপদেষ্টা

প্রবীণরা পথপ্রদর্শক, তাদের সম্মান করতে হবে -সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ প্রবীণ ব্যক্তিদের জন্য সম্মানজনক ও সুখী জীবনের প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন, প্রবীণরা পথপ্রদর্শক। তাদেরকে সম্মান করতে হবে।

আজ আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্যাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষ ঐতিহ্যগতভাবে প্রবীণ ব্যক্তিদের প্রতি শ্রদ্ধাশীল। এটাই আমাদের মূল্যবোধ। এবারের আন্তর্জাতিক প্রবীণ দিবসের মূল প্রতিপাদ্য ÔOlder Persons Driving Local and Global Action : Our Aspirations, Our Well-Being, Our RightsÕ

শারমীন এস মুরশিদ আরো বলেন, প্রবীণ ব্যক্তিগণ তাদের পরিবারের সদস্যদের নিয়ে সম্মানের সাথে জীবন কাটাবে। এটা নিয়ে আমাদের কাজ করতে হবে, উন্নত দেশের মতো কমিউনিটি ভিত্তিক কেয়ার ব্যবস্থা গড়ে তুলতে হবে, এমনকি গ্রামের ভিতরেও। আজ না হোক কাল আমাদের এই পথেই ফিরে যেতে হবে। একই সাথে প্রবীণ দিবসের আয়োজনেও আগামীতে পরিবর্তন আনতে হবে। প্রবীণ দিবসের অনুষ্ঠান নবীন ও প্রবীণের সংমিশ্রণে আয়োজন করতে হবে। সেখানে আমরা নবীন ও প্রবীণদের কথা শুনবো।

অনুষ্ঠানে সমাজকল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জড়াবিজ্ঞান প্রতিষ্ঠান (বাইগাম) এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুল হক, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ এন্তেজার রহমান এবং সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল হামিদ মিয়া। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জড়াবিজ্ঞান প্রতিষ্ঠান (বাইগাম) এর মহাসচিব মনজু আরা বেগম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।