× Banner
সর্বশেষ
টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়কের পিতার মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শোক প্রকাশ দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়ে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্যমন্ত্রী বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে – তথ্যমন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকের ক্ষেত্রে দাম বাড়ছে না – তথ্য উপদেষ্টা প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বিএসটিআইকে আরও কার্যকর করা হবে – শিল্পমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে – স্বাস্থ্য মন্ত্রী যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল -ডিএক্স উদ্ধার ডাসারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি

সালথায় খেজুরের রস উৎপাদন শুরু

admin
হালনাগাদ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: বাংলাদেশ ৬ ঋতুর দেশ। হেমন্ত শেষে এসে পড়েছে শীত। এই শীত মৌসুমে দেশের মধ্যে খেজুর রসের জন্য বিখ্যাত ফরিদপুর অঞ্চল। এর মধ্যে সালথা উপজেলায় খেজুর রস উৎপাদনের জন্য গাছীরা তাদের খেজুর রস বের করার কাজ শুরু করেছে।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গট্টি, আটঘর, রামকান্তপুর, ভাওয়াল, সোনাপুর, মাঝারদিয়া, যদুনন্দী ও বল্লভদি এই ৮টি ইউনিয়নের প্রতিটি গ্রামে ইতিমধ্যেই রস উৎপাদনের জন্য খেজুর গাছ কাটা শুরু হয়েছে। প্রতিদিন সকাল থেকে সন্ধা পর্যন্ত একজন গাছি ১৫ থেকে ২০টি খেজুর গাছ থেকে রস বের করছেন। এই রস দিয়ে উন্নত মানের গুড় তৈরি করে তা বাজারে বিক্রি করে অভাব পূরণ করবে গাছিরা। অন্যদিকে খেজুর রস উৎপাদনের পর থেকে এই এলাকার প্রায় বাড়িতে জামাই-মেয়ে, নাতী-পুতি ও আত্মীয়স্বজনদের ভীড় পড়বে। পাশাপাশি খেজুর রস ও গুড়ের বিভিন্ন ধরনের পিটা তৈরির ধুম পড়ে যাবে। শুধু তাই নয়’ শীতের সকালে কৃষক মাঠে যাওয়ার আগে এক গ্লাস ঠান্ডা খেজুরের রস মূখে পুরে মাঠে যাবেন। দুপুরে বাড়িতে এসে অন্য খাবারের সাথে খেজুর গাছের কাচা রসের তৈরি মিষ্টি আবার খাবেন।

উপজেলার কয়েকজন গাছি এপ্রতিনিধিকে জানান, খেজুর রসে এই অঞ্চলের মানুষের চাহিদা পূরণ করার পর, রসের তৈরি টাটকা গুড় দেশের বিভিন্ন জেলায় পাঠানো হবে। এতে যে অর্থ আসে তাতে একজন গাছির সংসার ভাল মতো চলে। কোন অভাব অনটন থাকে না। গাছিরা আরো জানান, ৩মাস অর্থাৎ শীতের শুরু থেকে বসন্ত মৌসুমের প্রথম দিক পর্যন্ত একটি খেজুর গাছ থেকে রস উৎপাদন করা সম্ভব হয়, যদি সেটি নিয়মনুযায়ী পরিচর্যা করা যায়। এবছরের আবহাওয়া গাছের অনুকুলে রয়েছে, তাই আগের চেয়ে এ মৌসুমে অনেক রস উৎপাদন হবে বলে আমরা আশা করছি।


এ ক্যটাগরির আরো খবর..