সাধারণ মানুষ ঝাঁকে ঝাঁকে বিএনপির সদস্য হচ্ছে

বিশেষ প্রতিবেদকঃ ক্ষমতাসীনদের অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী শাসনে অতিষ্ঠ হয়ে সাধারণ জনগণ দলে দলে, ঝাঁকে ঝাঁকে বিএনপিতে যোগ দিচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ সোমবার বিকেলে রাজধানীর শাহজাহানপুরের নিজ বাসভবনে ঢাকা ৮ ও ৯ সংসদীয় আসনে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা আব্বাস এসব কথা বলেন।

এ ছাড়া, মির্জা আব্বাস বলেন, নিম্ন আদালতের মতো উচ্চ আদালতকেও ক্ষমতাসীনরা নিজেদের হাতে রাখতে চায়। এ কারণে উচ্চ আদালতের বিচারকদের সংসদ কর্তৃক অভিসংশন সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী আপিল বিভাগ খারিজ করাতে মনোকষ্টে সরকার দলীয় সংসদ সদস্যরা সংসদে এ নিয়ে সমালোচনা করছেন বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

মির্জা আব্বাস বলেন, ‘যেখানে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন চলছে, নিপীড়ন চলছে; গ্রেপ্তার, হত্যা, গুম চলছে। ওই সময় সাধারণ মানুষ ঝাঁকে ঝাঁকে বিএনপির সদস্য হওয়ার জন্য এগিয়ে এসেছে। এটা আমি মনে করি, স্পষ্টত শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে একটি প্রতিবাদ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।