× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সরকার মেয়র পদগুলো ছিনিয়ে নিতে চায়

admin
হালনাগাদ: বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলামকে নির্মমভাবে হত্যার ঘটনায় প্রমাণিত হয়, সরকার দেশব্যাপী সন্ত্রাসী তাণ্ডব ও হত্যাযজ্ঞ চালিয়ে পৌর নির্বাচনে মেয়র পদগুলো ছিনিয়ে নিতে চায়।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলামকে আওয়ামী সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলেও দাবি করেছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব । মঙ্গলবার সন্ধ্যায় ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে তাকে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডকে বর্বরোচিত ও পৈশাচিক উল্লেখ করে মির্জা ফখরুল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

মঙ্গলবার রাত পৌনে ১১টায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি হত্যার প্রতিবাদ জানিয়ে এসব কথা বলেন।

বিবৃতিতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বর্তমান শাসকগোষ্ঠী পৌর নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে এক বিভীষিকাময় অবস্থার সৃষ্টি করেছে। এই সরকারের আমলে মানুষের জীবনের নিরাপত্তা বলতে কিছু নেই। এরা সন্ত্রাসের অবাধ বিস্তারের মাধ্যমে নিজেদের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে চাচ্ছে।’

তিনি বলেন, ক্ষমতাসীনরা আইনের শাসন, সুবিচার, জনগণের গণতান্ত্রিক অধিকারসহ রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসস্তুপে পরিণত করা ছাড়াও মানুষের জীবনপ্রদীপ নিভিয়ে দিতেও কুন্ঠিত হচ্ছে না।

“এরা দেশের মানুষের নিরাপত্তায় বিশ্বাস করে না বলেই শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন চলাচলের স্বাধীনতা হরণ করেছে। নজরুল ইসলামকে নির্মম কায়দায় হত্যা করে অমানবিকতা ও নিষ্ঠুরতার যে কুনজীর স্থাপন করা হলো তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।”

সন্ত্রাসীদের হাতে নিহত নজরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন মির্জা ফখরুল।

তিনি অবিলম্বে নজরুল ইসলামকে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।


এ ক্যটাগরির আরো খবর..