× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

পিআইডি

ষাট গম্বুজ প্রত্নস্থল ও বাগেরহাট জাদুঘরে ই-টিকিটিং সেবার উদ্বোধন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন ঐতিহাসিক ষাট গম্বুজ প্রত্নস্থল ও বাগেরহাট জাদুঘরে এটুআই-এর মাইগভ ই-টিকিটিং সেবা আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের মধ্য দিয়ে দর্শনার্থীদের জন্য সেবাটি উন্মুক্ত হয়, ফলে টিকিট কাটতে লাইনে দাঁড়ানোর ভোগান্তি কমবে এবং প্রবেশ প্রক্রিয়া হবে আরো দ্রুত ও সহজ।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি নিজ মোবাইল ফোনে অনলাইনে টিকিট ক্রয় করে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে প্রবেশ করে সেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই উদ্যোগ নাগরিকবান্ধব ডিজিটাল সেবাকে আরো এগিয়ে নেবে এবং রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াবে। নতুন বাংলাদেশ বাস্তবায়নের পথে এটি একটি বাস্তব ও দৃশ্যমান অগ্রগতি। ই টিকেটিং উদ্বোধন শেষে ফয়েজ আহমদ তৈয়্যব ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের বিভিন্ন স্থাপত্য শৈলী ঘুরে দেখেন এবং বাগেরহাট জাদুঘর পরিদর্শন করেন। এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে ৩০ জুন ২০২৫ লালবাগ দুর্গে মাইগভ ই-টিকিটিং চালুর পর গত ছয় মাসে প্রায় ৩ লাখের বেশি দর্শনার্থী প্রত্নস্থলটি পরিদর্শন করেছেন এবং এর মাধ্যমে সরকার প্রায় ১ কোটি ১০ লাখ টাকা রাজস্ব আদায় করেছে। পর্যায়ক্রমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীন আরো ২৮টি পর্যটন ও ঐতিহাসিক স্থাপনাকে মাইগভ ই-টিকিটিং প্ল্যাটফর্মের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..