× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শ্রীমঙ্গলের জনজীবন বিপর্যস্ত

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজারঃ ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেশের শীতলতম অঞ্চল হিসেবে পরিচিত চায়ের রাজধানী মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে শীত জেঁকে বসেছে। শীতের তীব্রতার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস। এটিই আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে গত ৩ দিন ধরেই কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে শীত বেড়ে চলেছে। ঠান্ডা বাতাস আর শীতের তীব্রতার কারণে নি¤œ আয়ের মানুষে ভোগান্তি বেড়েছে। বুধবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন মঙ্গলবার ছিল ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোঃ আনিছুর রহমান বলেন, সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মোঃ আফতাব উদ্দিন বলেন, দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৬ ডিগ্রি সেলসিয়াস। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের আকাশে সুর্য্য দেখা গেলে ও মৃদু বাতাস প্রবাহমান থাকার কারণে অতিরিক্ত শীত অনুভুত হচ্ছে। রাতের বেলা সুর্য্য অস্ত যাওয়ার পর চারদিক ঘন কুয়াশায় ঢেকে গেলে তীব্র শীত নামে। শীতের কারণে নিম্ন আয়ের মানুষের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। রিকশাচালক থেকে শুরু করে দিনমজুর, এমনকি ক্ষুদ্র ব্যবসায়ীরাও বিপাকে পড়েছেন। স্কুল-কলেজেও শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। এছাড়া শীত বেড়ে যাওয়ায় পাহাড় ও টিলায় বসবাস করা চা শ্রমিকরাও দুর্ভোগে দিন কাটাতে হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..