× Banner
সর্বশেষ
ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় নতুন ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশের অনেক ক্রীড়াবিদের ক্যারিয়ার ইতি ঘটেছে ইনজুরিতে। আবার অনেক ট্রায়াল ও তৃণমূল পর্যায়ের খেলায় ব্যথা পেয়ে ক্রীড়াবিদ হওয়ার স্বপ্ন ভেঙেছে।

বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এক সময় জাতীয় ফুটবল দলে খেলায় খেলোয়াড়দের ইনজুরির বিষয়টি ভালোই অনুধাবন করতে পারেন। তাই নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদকে দেখতে আজ (মঙ্গলবার) সকালে হাসপাতালে ছুটে গেছেন।

গাজীপুরের কালীগঞ্জের ভাইয়াশুতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সোহাদা গতকাল (সোমবার) শহীদ বরকত স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। মাঠের লড়াই শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় এই ক্ষুদে প্রতিভা। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে দ্রুত ঢাকার জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়।

সকালে হাসপাতালের শয্যাপাশে সোহাদার চিকিৎসকদের সকালে দীর্ঘ সময় কথা বলেন এবং চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে অবগত হন। সোহাদাকে অভয় দিয়ে তিনি বলেন, ‘তুমি মাঠের লড়াকু সৈনিক, এই যুদ্ধেও তোমাকে জয়ী হতে হবে। ভয় পাওয়ার কিছু নেই, আমরা সবাই তোমার সাথে আছি।’

সোহাদার পরিবারের দুশ্চিন্তা লাঘব করে প্রতিমন্ত্রী স্পষ্ট জানান যে, এই মেধাবী অ্যাথলেটের সুস্থ হয়ে ওঠা পর্যন্ত যাবতীয় চিকিৎসার ব্যয়ভার তিনি ব্যক্তিগতভাবে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বহন করবে। উন্নত চিকিৎসায় যেন কোনো প্রকার ত্রুটি না থাকে, সে বিষয়েও তিনি কঠোর নির্দেশনা প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..