× Banner
সর্বশেষ
কামারখালী বাজারের পারিবারিক মন্দিরে শ্রী শ্রী রক্ষা মায়ের কালী পূজা সমপন্ন গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর

ফরিদপুর প্রতিনিধি

সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ACP
হালনাগাদ: সোমবার, ৪ মে, ২০২৬
সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফরিদপুরের সালথা উপজেলার কাগদী মুরুটিয়া আলহাজ্ব মো. আব্দুল মজিদ স্কুল অ্যান্ড কলেজে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মামুন শরিফের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

সোমবার (৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে স্কুল মাঠে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় প্রতিষ্ঠানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেয়। তাদের দাবি, দীর্ঘদিন ধরে এসব অভিযোগ থাকা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানায়।

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে একপক্ষ শিক্ষার্থীদের ব্যবহার করছে। অনেকের মতে, অভিযোগগুলো নিয়ে ভিন্নমতও রয়েছে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মামুন শরিফ বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। শিক্ষার্থীদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, যা ইতোমধ্যে সমাধান হয়েছে।”

খবর পেয়ে ঘটনাস্থলে যান সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবীর উদ্দীন। তিনি পরিস্থিতি শান্ত করেন এবং শিক্ষার্থীদের আবার ক্লাসে ফিরিয়ে দেন।

ইউএনও বলেন, “প্রতিষ্ঠানের হিসাব-নিকাশে কিছু অস্পষ্টতা রয়েছে, যা নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের কাছ থেকে হিসাব নিয়ে যাচাই-বাছাই করা হবে এবং দ্রুত সমস্যার সমাধান করা হবে।”ঘটনার পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে প্রশাসন জানিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..