পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু

পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু
পঞ্চগড়ের বোদায় চলন্ত বাস থেকে পড়ে নিজের গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে শান্ত (৩৮) নামে এক বাস সুপারভাইজারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে বোদা বাইপাস মোড়ে পৌরভবনের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত শান্ত ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মিলনপুর এলাকার সালাউদ্দীনের ছেলে। তিনি দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী গেটলক বাসটিতে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা সাবা সুপার গেটলক গাড়িটি বোদা বাইপাস মোড়ের কাছে আসলে পথিমধ্যে দাঁড়িয়ে থাকা এক যাত্রী গাড়িতে উঠার জন্য হাত উঠালে গাড়ির ড্রাইভার ব্রেকে পা রাখেন। এ সময় ব্রেক জাম হয়ে গাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গেটে দাঁড়িয়ে থাকা সুপারভাইজার এ সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে গাড়ির চাকায় পিষ্ট হন। ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে বোদা বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটার খবর পেয়ে বোদা থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং একযোগে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।