× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর বাণিজ্যমন্ত্রীর ভারতে যে দলই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক একই থাকবে – গয়েশ্বর চন্দ্র জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষার্থীদের জন্য আসছে বিদ্যুৎচালিত বাস- প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নবীগঞ্জে ব্রাক সিডের উদ্যোগে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রচিত ‘দ্য লার্নিং নেশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক বাণিজ্যমন্ত্রীর; যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান যেসব এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

নবীগঞ্জে ব্রাক সিডের উদ্যোগে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত 

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
নবীগঞ্জে ব্রাক সিডের উদ্যোগে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত 

আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিত করার লক্ষ্যে  নবীগঞ্জ উপজেলার কৃষি হলরুমে এক বিশেষ কৃষি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৪মে সোমবার  সকালে ব্র্যাক সিডের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা।
হবিগঞ্জ রিজওনের ব্রাক সিডের আর এস এম এর  আনিছুর রহমানের সভাপতিতে ও হবিগঞ্জ  রিজওনের ব্রাক সিডের ( tso) এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি, তিনি কৃষকদের উদ্দেশে বীজ আলু, হাইব্রিড ধান, ভুট্টা এবং বিভিন্ন সবজি বীজের আধুনিক চাষাবাদ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।এতে আরও উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সম্পাদক সাগর আহমেদ ও ব্রাক সিডের (PDS) এর রুহুল আমিন সহ অনেক উপস্থিত ছিলেন।
হবিগঞ্জ রিজওনের ব্রাক সিডের আর এস এম  আনিছুর রহমান বলেন, “উন্নত প্রযুক্তি ও মানসম্মত বীজ ব্যবহারের মাধ্যমেই কেবল উৎপাদন বৃদ্ধি এবং কৃষিকে লাভজনক করা সম্ভব।” তিনি কৃষকদের বায়োপেস্টিসাইড ব্যবহার এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় প্রায় ৫২ জন স্থানীয় কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে আমন মৌসুমের জন্য উন্নত জাতের ‘হাইব্রিড ব্র্যাক রাজা’ ধান বীজ বিতরণ করা হয়। আধুনিক প্রযুক্তি ও ব্র্যাক সিডের পণ্য ব্যবহারে কৃষকরাও ইতিবাচক সাড়া প্রদান করেন।
আয়োজক সংস্থা আশা প্রকাশ করছে, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের মধ্যে সচেতনতা বাড়বে, যা দেশের সামগ্রিক কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে।


এ ক্যটাগরির আরো খবর..