যেসব এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা

যেসব এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা

দেশের কয়েকটি উপকূলীয় ও নদীবন্দরসংলগ্ন অঞ্চলে আজ সন্ধ্যা ৬টার মধ্যে দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (৫ মে) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জারি করা অভ্যন্তরীণ নদীবন্দর সতর্কবার্তায় বলা হয়েছে—খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

নৌযান চালকদের অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলা এবং সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।