তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি

তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি

জেলাপ্রশাসক সম্মেলন ২০২৬-এর তৃতীয় দিনের চতুর্থ অধিবেশন আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।  অধিবেশনে  বিদুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সম্পর্কিত বিষয়াবলি আলোচনা হয়।

 বিদ্যুৎ বিভাগ সম্পর্কিত বিষয়াবলির মধ্যে রয়েছে-রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎবিহীন প্রাথমিক বিদ্যালয়সমূহে বিদ্যুৎ সংযোগ প্রদান, জেলা পর্যায়ে সকল সরকারি ও বেসরকারি অফিস ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপন, সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং নোয়াখালীর হাতিয়ায় বিদ্যুৎ উৎপাদন ৫ মেগাওয়াট থেকে ৭ মেগাওয়াটে উন্নীতকরণ।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সম্পর্কিত বিষয়াবলির মধ্যে রয়েছে-জয়পুরহাট ও নাটোর জেলায় জ্বালানি গ্যাসের সংযোগ প্রদান, পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ধারা ২০(১) সংশোধন, জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ফিলিং স্টেশনসমূহে জ্বালানি তেল ওজনে কম দেওয়া এবং ভেজাল প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ।

মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসকল তথ্য জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।