× Banner
সর্বশেষ
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, সতর্ক অবস্থানে প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্তের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলীর বদলি ও পদায়ন জাতীয় সংসদই হবে রাজনীতির মূল কেন্দ্রবিন্দু: তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা পর্যায়ে কমিটি গঠন উপকূলীয় সুরক্ষা ও খাদ্য নিরাপত্তায় প্রকৃতিভিত্তিক সমাধানই কার্যকর পথ: সুলতান সালাউদ্দিন টুকু জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠাই জুলাই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা: মির্জা ফখরুল সবার সঙ্গে গঠনমূলক অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার – তথ্যমন্ত্রী মৃগী রোগে আক্রান্ত হয়ে মান্দায় বিলে ডুবে নারীর করুণ মৃত্যু বেনজীরের জামিন বাতিলের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে – স্বরাষ্ট্রমন্ত্রী

পিআইডি

শ্রমিক কল্যাণ তহবিলে ১৫ কোটি ৭৩ লাখ টাকা লভ্যাংশ জমা দিলো বিএটি

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
লভ্যাংশ জমা দিলো বিএটি

         শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ১৫ কোটি ৭৩ লাখ টাকা লভ্যাংশ জমা দিয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ।

          আজ সচিবালয়ে প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাথে সাক্ষাৎ করে বিএটি বাংলাদেশের মানবসম্পদ বিভাগের প্রধান সাদ জসিমের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল ১৫ কোটি ৭৩ লাখ ৭৭ হাজার ৩শ’ টাকার একটি চেক প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন।

          বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কোম্পানির নিট লাভের শতকরা পাঁচ ভাগের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা প্রদানের বিধান রয়েছে। এ পর্যন্ত দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে ২শ’ ৯৮ টি কোম্পানি এ তহবিলে নিয়মিত লভ্যাংশ প্রদান করছে। এ তহবিলে আজ পর্যন্ত জমার পরিমাণ ৭শ’ ৬৮ কোটি টাকার বেশি। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যুতে, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের মেধাবী সন্তানের উচ্চশিক্ষায় সহায়তা দেয়া হয়। এখন পর্যন্ত ১৫ হাজার ২৩৭ শ্রমিককে এ তহবিল থেকে প্রায় ৬৬ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

          চেক প্রদান অনুষ্ঠানে সচিব মোঃ এহছানে এলাহী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন, যুগ্ম সচিব মোঃ মহিদুর রহমান, বিএটি এর এক্সটার্নাল অ্যাফেয়ার্স প্রধান শেখ শাবাব আহমেদ এবং কনসালট্যান্ট আখতার আনোয়ার খানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

          শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল গঠনের পর থেকে একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে বিএটি বাংলাদেশ তাদের লভ্যাংশের একটি নির্দিষ্ট অংশ এই তহবিলে নিয়মিতভাবে প্রদান করে আসছে। গত ১০ বছরে এই তহবিলে অদ্যাবধি সর্বমোট ৮৪ কোটি ৯৯ লাখ ১৯ হাজার ৭ শত ৭০ টাকা প্রদান করেছে বিএটি। এ বছরের প্রদানকৃত লভ্যাংশ ১৫ কোটি ৭৩ লাখ ৭৭ হাজার ৩শ’ টাকা গত অর্থ বছরের তুলনায় প্রায় ৪ কোটি ৬৩ লাখ ৭৬ হাজার টাকা বেশি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।


এ ক্যটাগরির আরো খবর..