মৃগী রোগে আক্রান্ত হয়ে মান্দায় বিলে ডুবে নারীর করুণ মৃত্যু

মৃগী রোগে আক্রান্ত হয়ে মান্দায় বিলে ডুবে নারীর করুণ মৃত্যু
মৃগী রোগে আক্রান্ত হয়ে মান্দায় বিলে ডুবে নারীর করুণ মৃত্যু
নওগাঁর মান্দায় খালের পানিতে ডুবে আকলিমা বিবি (৫২) নামে এক নারীর করুণ মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালের দিকে উপজেলার বড়পই দক্ষিণপাড়া এলাকার মাইন্দ্রা কোলা বিলের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত আকলিমা বিবি বড়পই দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মৃগী (মিরগি) রোগে ভুগছিলেন বলে পরিবার সূত্রে নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, আকলিমা বিবি সকালে মাইন্দ্রা কোলা বিলের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ মৃগী রোগের তীব্র খিঁচুনি ওঠে। এতে তিনি আত্মনিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে পড়ে যান। সাঁতার না জানা এবং অসুস্থতার কারণে তিনি আর পানি থেকে উঠে আসতে পারেননি এবং একপর্যায়ে তলিয়ে যান।
নিহতের ভাই মোঃ কালাম জানান, “আমার বোন দীর্ঘ দিন ধরেই মৃগী রোগে আক্রান্ত ছিলেন। সকালে বিলের ধারে কাজ কিংবা চলাচলের সময় হঠাৎ খিঁচুনি উঠে পানিতে পড়ে যান। পরে আমরা ও স্থানীয়রা মিলে পানি থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করি।”
ঘটনার খবর পেয়ে মান্দা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত সম্পন্ন করে এবং আইনি প্রক্রিয়া গ্রহণ করে। এই আকস্মিক ও মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।