× Banner
সর্বশেষ
উপকূলীয় সুরক্ষা ও খাদ্য নিরাপত্তায় প্রকৃতিভিত্তিক সমাধানই কার্যকর পথ: সুলতান সালাউদ্দিন টুকু জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠাই জুলাই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা: মির্জা ফখরুল সবার সঙ্গে গঠনমূলক অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার – তথ্যমন্ত্রী মৃগী রোগে আক্রান্ত হয়ে মান্দায় বিলে ডুবে নারীর করুণ মৃত্যু বেনজীরের জামিন বাতিলের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে – স্বরাষ্ট্রমন্ত্রী প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের যাত্রা শুরু, উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই – স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকট মোকাবিলায় ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার সহায়তা ঘোষণা অস্ট্রেলিয়ার

নিজস্ব প্রতিবেদক

জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার – তথ্যমন্ত্রী

ACP
হালনাগাদ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার - তথ্যমন্ত্রী
জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার - তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি। সেই স্বাক্ষরের সঙ্গে শহীদের রক্ত মিশে আছে। তাই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরকে বাস্তবায়ন করতে চায় সরকার।

সোমবার (৩ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষ্যে এ আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন।

তথ্যমন্ত্রী বলেন, ক্ষমতার বাইরে বসে ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য জীবন বাজি রেখে যেভাবে আমরা সবাই মিলে লড়াই করেছিলাম, ঠিক একইভাবে সুশাসনের দায়িত্বও নিশ্চিত করতে চাই। জনগণের নির্বাচিত সংসদের মাধ্যমেই এসব কিছু করতে হবে। এর বাইরে এই লক্ষ্য অর্জন করার আর কোনো সাংবিধানিক বা নিয়মতান্ত্রিক কোনো মঞ্চ আমাদের কাছে নেই।

আমরা ধীরে ধীরে সেই পথে এগিয়ে যাচ্ছি। এ কাজটি ঐক্যবদ্ধভাবেই করতে চাচ্ছি। যদি আমরা তা করতে পারি, তাহলেই কেবলমাত্র শহীদের আত্মত্যাগ সার্থক হবে। শহীদের মর্যাদাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো।

তিনি বলেন, দেশ চালানোর দায়িত্ব এখন আমাদের ঘাড়ে। সংসদকে সক্রিয় করার দায়িত্বও আমাদের। এছাড়া বিচার বিভাগকে স্বকীয় মর্যাদায় রূপান্তরিত করাসহ দেশের সার্বভৌমত্বকে বাস্তবসম্মতভাবে সুসংহত করা ও বিশ্বমঞ্চে বাংলাদেশকে অগ্রাধিকারের ভিত্তিতে দাঁড় করানোর সকল কাজই এ সরকারকে করতে হচ্ছে।

একইসঙ্গে বিশাল জনগোষ্ঠীর ক্রমবর্ধমান শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। অতএব এসব কাজে আমাদের সবারই সহযোগিতা লাগবে। আমরা চাই সংসদে ও রাজনীতিতে যারা সহযোগিতা করার কথা, তারা সহযোগিতা করবেন।

তিনি আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠার এই কাজ করার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত গণতান্ত্রিক সব শক্তিকে আমরা ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবো। কিন্তু জনগণের কাছে যদি প্রমাণ হয় কারো বিভ্রান্তি বা অশ্লীলতা মাত্রার বাইরে চলে যাচ্ছে, বা কেউ কেউ বিভিন্ন আদর্শের নামে অন্য কারো চক্রান্তকে বাস্তবায়ন করার দায়িত্ব নিচ্ছেন- সেক্ষেত্রেও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে। এই পুরো কাজে সচেতন সাংবাদিকরা পাশে ছিলেন, আছেন এবং থাকবেন বলে আমরা আশাবাদী।


এ ক্যটাগরির আরো খবর..