আশাশুনিতে শিমুল হত্যার বিচার সহ সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানব বন্ধন ও সমাবেশ

গোপাল কুমার, আশাশুনি ব্যুরো: আশাশুনিতে সাংবাদিক শিমুল হত্যার বিচার সহ সারা দেশে সাংবাদিকদের উপর হামলা-মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে আশাশুনি উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরের সামনের সড়কে দীর্ঘ মানববন্ধন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে  সভাপতিত্ব করেন প্রেসক্লাবের উপদেষ্টা একেএম এমদাদুল হক।

বক্তব্য রাখেন পত্রদূত প্রতিনিধি এসএম আহসান হাবিব, সময়ের খবর ও যুগেরবার্তা প্রতিনিধি সমীর রায়, স্বাধীন সংবাদ প্রতিনিধি এমএম সাহেব আলী, কালেরচিত্র ও অনির্বাণ প্রতিনিধি গোপাল কুমার মন্ডল, মোস্তাফিজুর রহমান, নওয়াপাড়া প্রতিনিধি আকাশ হোসেন, প্রবাহ প্রতিনিধি বাহবুল হাসনাইন, দৃষ্টিপাত প্রতিনিধি আইয়ুব হোসেন রানা, শেখ বাদশা, মনিরুজ্জামান মনি, সমাজের কথা প্রতিনিধি ফায়জুল কবীর, সাংবাদিক শ্যামল বিশ্বাস, শহিদুল ইসলাম, শরীফ হোসেন, আলমিন হোসেন ছট্টু, উত্তম দাশ, কাজী ফরহাদ, আলাউদ্দীন প্রমুখ।

সাংবাদিকদের দাবির সাথে একাত্মতা ঘোষনা করে মানববন্ধনে অংশ নেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিএম মতিয়ার রহমান, পূজা উদযাপন পরিষদের নেতা দীপন মন্ডল।

বক্তারা শিমুল হত্যার বিচার সহ সাংবাদিকদের উপর হামলা, মামলা ও নির্যাতন বন্ধে তড়িৎ পদক্ষেপ নিতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।