ব্যক্তিগত সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ও পুত্র।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-১০৩ ফ্লাইটে তারা মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিফ হুইপের এ সফর সম্পূর্ণ ব্যক্তিগত। সেখানে অবস্থানকালে তিনি ব্যক্তিগত বিভিন্ন কাজ সম্পন্ন করবেন।
সফর শেষে আগামী ২৫ সেপ্টেম্বর নূরুল ইসলাম মনি দেশে ফিরবেন বলে জানানো হয়েছে।





