মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন
মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা এবং অসম্মান করার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পঞ্চগড় জেলা ইউনিট কমান্ড এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীন হয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করলে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। কিন্তু পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর একটি স্বাধীনতাবিরোধী চক্র তার দাফনে বাধা দিয়েছে।
আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ইউনিট কমান্ডার আবুল কালাম আজাদ, সদস্য সচিব মোজাম্মেল হক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের সভাপতি ইউনুস শেখ প্রমুখ। এ সময় পাঁচ উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

পঞ্চগড় জেলা প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।