বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছোট আঁচড়ায় দ্বিতীয় দিনের মতো ধারাবাহিক গণসংযোগ করেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।
এ সময় তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং নিজের জন্য দোয়া ও সহযোগিতা কামনা করেন।
গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক সুবিধা ও উন্নয়ন-প্রত্যাশার কথা শোনেন। তিনি বলেন, মানুষের কাছে না গিয়ে কোনো এলাকার প্রকৃত সমস্যা ও মানুষের প্রত্যাশা জানা সম্ভব নয়। তাই জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের কথা শুনেই ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা করতে চান তিনি।
তিনি আরও বলেন, “আমি মানুষের পাশে থেকে জনসেবা করতে চাই। ছোট আঁচড়াসহ বেনাপোল পৌরসভার প্রতিটি এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছি। এজন্য সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা চাই।”
গণসংযোগকালে তিনি রাস্তাঘাট, পরিচ্ছন্নতা, পানি নিষ্কাশনসহ বিভিন্ন নাগরিক সুবিধার বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পাশাপাশি এলাকার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন ইমদাদুল হক ইমদাদ। তাঁর পক্ষ থেকে মানুষের কথা শোনা এবং তাদের প্রত্যাশাকে গুরুত্ব দেওয়ার বিষয়টি গণসংযোগের অন্যতম প্রধান বার্তা হিসেবে উঠে আসে।
দিনব্যাপী গণসংযোগ শেষে তিনি ছোট আঁচড়ার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
এ সময় সাথে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ শাহাবুদ্দিন বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন বেনাপোল পৌর বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ বেনাপোল পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বেনাপোল অরো বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া করবেন পির নেতা তাইজুল ইসলাম বকুল ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার ২ নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক ইয়ার আলী ৬ নম্বর ভবের ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বিএনপি নেতা আজগর আলী বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহবায়ক জনি হায়দার ইয়াসিন মোড়ল লাফু আশরাফুজ্জামান মির্জা আশরাফুল ইসলাম সদস্য মফিজুর রহমান সদস্য হযরত আলী যশোর জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ জয়নাল আবেদীন লালটু বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক তোফাজ্জল তুহিন হোসেন আতিকুর জামান সনি সদস্য মহাসিন আলম যুবনেতা মনির হোসেন যুবনেতা রাসেল আহমেদ যুব নেতা রাসেল আহমেদ শ্রমিক নেতা আহমদ আলী সহ বেনাপোল পৌর বিএনপি যুবদল ছাত্রদল ও সাদিপুর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





