লটারির মাধ্যমে গণপূর্তের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলীর বদলি ও পদায়ন

লটারির মাধ্যমে গণপূর্তের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলীর বদলি ও পদায়ন

প্রশাসনিক কাজে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা নিশ্চিতে লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলীকে (ই/এম) একযোগে বদলি ও নতুন পদে পদায়ন করা হয়েছে।

আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচাস্থ পূর্ত ভবনের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে দেশের আটটি বিভাগের জন্য নির্ধারিত এই পদায়ন প্রক্রিয়া সম্পন্ন হয়।

লটারির প্রাপ্ত ফলাফলের ওপর ভিত্তি করে দেশের আটটি প্রশাসনিক বিভাগে প্রকৌশলীদের পদায়ন করা হয়েছে। এতে সবচেয়ে বেশি সংখ্যক কর্মকর্তা পদায়ন পেয়েছেন ঢাকা বিভাগে। বিভাগভিত্তিক বণ্টনের চিত্রটি নিম্নরূপ:

ঢাকা বিভাগ: ১১৯ জন

রাজশাহী বিভাগ: ২৭ জন

চট্টগ্রাম বিভাগ: ২৭ জন

খুলনা বিভাগ: ২৭ জন

রংপুর বিভাগ: ২২ জন

বরিশাল বিভাগ: ১৩ জন

ময়মনসিংহ বিভাগ: ১১ জন

সিলেট বিভাগ: ৮ জন

লটারিভিত্তিক এই বিশেষ পদায়ন কার্যক্রমটির সার্বিক সমন্বয় করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সারোয়ার আলম।

গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশরাফুল হক জানান, “লটারির মাধ্যমে পদায়নের এই পদ্ধতিটি প্রকৌশলীদের বদলি ও পদায়নের ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করবে।”

পদায়নের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ডিপ্লোমা ইঞ্জিয়ার্স অ্যাসোসিয়েশনের (গণপূর্ত অধিদপ্তর শাখা) সদস্য সচিব মোঃ সাখাওয়াত হোসেন বলেন, “এই সিদ্ধান্তের ফলে অধিদপ্তরের অভ্যন্তরীণ বদলি প্রক্রিয়ায় পূর্ণ শৃঙ্খলা ফিরে আসবে।”

অনুষ্ঠানে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোঃ ফিরোজ হাসান এবং প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্মসচিব ফৌজিয়া খান, উপসচিব খান মোঃ নাজমুস শোয়েব এবং উপসচিব মোঃ আবু নাছের সহ অধিদপ্তরের অন্যান্য প্রকৌশলীবৃন্দ।

উল্লেখ্য, বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার ধারাবাহিকতায় এর আগে গত ৩০ জুলাই লটারির মাধ্যমে অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে (সিভিল) বদলি করা হয়েছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।