× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

ঝিনাইদহ প্রতিনিধি

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৬ জন আহত, আটক-২৫

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
শৈলকুপায় আধিপত্য

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছে। এ ঘটনায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৫ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার যুগিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে উপজেলা মির্জাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফিরোজ হোসেন ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম টুলুর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে যুগীপাড়া বাজারে যুগীপাড়া, চরপাড়া, শেরপুর ও মথুরাপুর গ্রামের উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পরে। এতে অন্তত ৬ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

আটক করা হয় ২৫ জনকে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, আমরা এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৫ জনকে আটক করেছি। এখনও কেউ অভিযোগ দেয়নি। আবারো সংর্ঘষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..