বরিশালের আগৈলঝাড়ায় ইউনিয়ন পরিষদের অর্থায়নে নির্মিত একটি আয়রন ষ্ট্রাকচার ব্রীজে রডের পরিবর্তে বাশেঁর চেড়া (কঞ্চি) দিয়ে ঢালাই দেয়ার অভিযোগ উঠেছে ওই ইউনিয়নের সদস্য সোহেল মোল্লার বিরুদ্ধে।
এছাড়া ব্রীজ নির্মাণে অর্থ বরাদ্দ করার অজুহাতে সুফলভোগীতের কাছ থেকে ঘুষ হিসেব কয়েক দফায় প্রায় লাখ হাতিয়ে নিয়েছে ওই ইউপি সদস্য।
ব্রীজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি দেয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে উপজেলার সর্বত্র তোলপাড় সৃষ্টি হলেও উপজেলা এলজিইডি বিভাগ কোন পদক্ষেপ নেয়ার কথা জানা যায় নি।
সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, উপজেলা রত্নপুর ইউনিয়নের বারপািকা গ্রামের দুশমী-করিম বাজার খালের উপর রুহুল আমিনের বাড়ির সামনে ইউনিয়ন পরিষদের অর্থায়নে
৪৫ ফুট দৈর্ঘ্য ও সাড়ে পাঁচ ফুট প্রস্থ ব্রীজ নির্মাণ প্রকল্প গ্রহন করা হয়।
সূত্র মতে, ব্রীজটির ঢালাই দেয়ার কথা রয়েছে ৬ ইঞ্জি কিন্তু সেখানে ঢালাই দেয়া হয়েছে সাড়ে ৩ ইঞ্চি।
স্থানীয়রা ঢালাইয়ের সময় বাধাঁ দিলে ঠিকাদার ৫ পিচ রড আনে এবং ঢালাইয়ে সিমেন্ট কম হওয়ায় স্থানীয়দের দিয়ে ৫ ব্যাগ সিমেন্ট ক্রয় করিয়ে ব্রীজের উত্তর পাড়ে বাঁশের কঞ্চি দিয়ে সরকারী ছুটির দিনে পহেলা বৈশাখ (মঙ্গলবার) ঢালাই সম্পন্ন করে।
ব্রীজের সুফলভোগী মো. হিমু মোল্লা ও ইদ্রিস মোল্লা বলেন ব্রীজটি ৫৫ ফুট দৈর্ঘ হলেও ইউপি সদস্য সোহেল মোল্লা কাজ করেছেন ৪৫ ফুট।
সম্প্রতি রত্নপুর ইউনিয়ন পরিষদ থেকে ব্রীজ নির্মাণের জন্য ১ লাখ টাকা বরাদ্দ দিয়ে ১নং ওয়ার্ডের সদস্য সোহেল মোল্লাকে সিপিপিসি করে কাজের জন্য বলা হয়।
ব্রীজের সুফলভোগীদের কাছ থেকে ইউপি সদস্য সোহেল মোল্লা ব্রীজের জন্য অর্থ বরাদ্দ করানোর কথা বলে বিভিন্ন সময় ৮৫ হাজার টাকা ঘুষ হিসেবে হাতিয়ে নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ব্রীজটিতে নিম্মমানের সামগ্রী ব্যবহার করায় ব্রীজটি ঝুকিপূর্ন হওয়ার আতংক বিরাজ করছে যাতায়াত কারীদের মাঝে।
এব্যাপারে ইউপি সদস্য সোহেল মোল্লা টাকা নেওয়ার কথা অস্বীকার করে সাংবাদিকদের বলেন, বাশঁ ব্যবহার করা হয়েছে ৪৫ ফুট ব্রীজের বাহিরে।
বাহিরেরটা আমি করিনি করেছে স্থানীয়রা।
এব্যাপারে রত্নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার বলেন, ওই স্থানে ব্রীজ নির্মানের জন্য প্রথম পর্যায় দেড় লক্ষ টাকা দেওয়া হয়েছিল। সম্প্রতি ঢালাইয়ের জন্য একলক্ষ টাকা দেওয়া হয়।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী জানান, ব্রীজ ঢালাই দেওয়ার কথা আমাদের বিভাগকে কেউ জানায়নি। কেউ এলজিইডি বিভাগকে না জানিয়ে ব্রীজের ঢালাই দিতে পারে না।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক বলেন, আমি ব্রীজের ঢালাইয়ের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। সরেজমিন গিয়ে ব্রীজটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
এ ক্যটাগরির আরো খবর..