× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী সুকান্ত মেলা বেনাপোল সি এন্ড এফ এজেন্টস্ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬: জয়ের পথে ‘আমিরুল-বনি সমমনা পরিষদ’ এর বনি- আসাদ- ফয়সাল উচ্চশিক্ষার রূপান্তরে জাতীয় কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সীমান্ত অভিযানে ৯,৯০০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার বহুপাক্ষিক কূটনীতি ও শান্তিরক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ২২০ বোতল ল্যাবোরেট সিরাপ উদ্ধার  আজ ১২ মে (২৮ বৈশাখ ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’ জাজিরা প্রান্তে ‘পদ্মা সেতু জাদুঘর’ – এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেতু মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

ACP
হালনাগাদ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে আজ সিলেটের মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিসট্রিবিউশন সিস্টেম লিমিটেডের অডিটোরিয়ামে সিলেট অঞ্চলের মাধ্যমিকমাদ্রাসা ও কারিগরি বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিবদের সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে শিক্ষামন্ত্রীর কাছে একগুচ্ছ দাবি পেশ করেন।

অনুষ্ঠানে শ্রমমন্ত্রী বলেনপ্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান সিলেটে একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে দূরদর্শী পরিকল্পনা করেছিলেনবিগত সরকারের অবহেলার কারণে তা আজো আলোর মুখ দেখেনি। এ অঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীকে শিক্ষা ও কর্মসংস্থানে স্বাবলম্বী করতে তিনি দ্রুত সিলেটে একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি জানান। একইসাথে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে অপরাজনীতি মুক্ত রেখে এর সার্বিক উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দ প্রদানের অনুরোধ করেন।

শ্রমমন্ত্রী জেলার শিক্ষক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানানসিলেট জেলায় বর্তমানে ৮৫০টি শিক্ষকের পদ শূন্য রয়েছে। বিশেষ করে গোয়াইনঘাটজৈন্তা ও কোম্পানীগঞ্জ উপজেলার স্কুলগুলোতে ভবন ও শিক্ষক সংকট চরমে পৌঁছেছে। ৫০টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সবকটি পদই শূন্য থাকায় ভারপ্রাপ্তদের দিয়ে কার্যক্রম চালাতে হচ্ছে। শিক্ষার মানোন্নয়নে তিনি দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ দেন।

এছাড়া তিনি কোম্পানীগঞ্জের এম সাইফুর রহমান কলেজকে সরকারিকরণ এবং আলিয়া ও কওমী মাদ্রাসার উন্নয়নে বিশেষ দৃষ্টি দেওয়ার অনুরোধ জানান। কওমী মাদ্রাসা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগের ব্যাপারেও তিনি শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী সিলেটে শিক্ষা বিস্তারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেনসরকার দ্রুততম সময়ের মধ্যে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগের মাধ্যমে বিদ্যমান সংকট নিরসনের পরিকল্পনা গ্রহণ করেছে। পাশাপাশি শিক্ষামন্ত্রী জাতীয় উন্নয়নের স্বার্থে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বিনিয়োগ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী ও কয়ছর আহমদজেলা প্রশাসক মো. সারওয়ার আলমকারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিনমাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মো. নূরুল হকশাবিপ্রবি উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীসিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরীমহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..