× Banner
সর্বশেষ
মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে আগ্রহ প্রকাশ যুক্তরাজ্য

মধুখালী প্রতিনিধি

মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ

ACP
হালনাগাদ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ

ফরিদপুরের মধুখালীতে পহেলা বৈশাখ-১৪৩৩ খ্রীঃ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় ঐতিহ্যবাহী বৈশাখী মেলার মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মসূচির সূচনা করা হয়।

র‍্যালি শুরুর আগে স্বাগত বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ সতেজ ও বিশিষ্ট রাজনীতিবিদ আঃ মালেক শিকদার। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান র‍্যালির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

পরে রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজে সজ্জিত হয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বৈশাখী র‍্যালিতে অংশগ্রহণ করেন। র‍্যালিতে বাঙালির ঐতিহ্যের অংশ হিসেবে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ও পালকি প্রদর্শন করা হয়, যা উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে এবং আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

র‍্যালিটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এছাড়া মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকরাও ব্যানারসহ র‍্যালিতে অংশগ্রহণ করেন। বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতেই এ আয়োজন করা হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাবেক সভাপতি মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম মানিক, সিনিয়র সহ-সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাকি, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা (মন্নু), পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বিশ্বাস।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অর্থ সম্পাদক মোঃ আলী মুনসুর দাউদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম (আবুল), সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ফকির, মনোজ সাহা, মোঃ নজরুল ইসলাম, অশোক পোদ্দার, মিহির কুমার বাবলু সহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ তারিকুল ইসলাম এনামুল, কৃষক দলের আহ্বায়ক মোঃ মেহেদী হাসান মুন্নু ও সদস্য সচিব মোঃ তানভীর আহমেদ শিমুল, যুগ্ন আহবায়ক ফরিদুল ইসলাম ফুরাদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম লিটন সহ উপজেলা ও পৌর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের এবং ইউনিয়নের নেতাকর্মীরাও র‍্যালিতে উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খাঁন, সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা মোঃ আঃ রহিম ফকির, ডুমাইন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম প্রমুখ। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকাা রাখে।


এ ক্যটাগরির আরো খবর..