× Banner
সর্বশেষ
শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে আগ্রহ প্রকাশ যুক্তরাজ্য তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ বাণিজ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত এর বৈঠক ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর -ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

আঞ্চলিক প্রতিনিধি বরিশাল

ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই অভিযোগ

ACP
হালনাগাদ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই অভিযোগ

বরিশালের আগৈলঝাড়ায় সাব্বির হোসেন (২৫) নামের এক গাছ ব্যবসায়ীকে মারধর করে দেড় লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। মঙ্গলবার দুপুরে আহতকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত সাব্বির আগৈলঝাড়া উপজেলার কদমবাড়ি এলাকার নজরুল ইসলাম খানের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত সাব্বির হোসেন অভিযোগ করে বলেন, সোমবার রাত নয়টার দিকে পয়সারহাট হাইস্কুল সংলগ্ন এলাকায় একই এলাকার অলি চৌকিদার সহ অজ্ঞাতনামা ৭/৮ জন আমার পথরোধ করে অতর্কিতভাবে হামলা চালিয়ে আমার সঙ্গে থাকা দেড় লক্ষাধিক টাকা ছিনতাই করে নেয়।

অভিযোগ করে তিনি আরও বলেন, হামলাকারীদের সঙ্গে আমার কোন পূর্ব বিরোধ বা কোনধরনের ঝামেলা নেই। এরপরও তারা আমার ওপর হামলা চালিয়ে টাকা ছিনিয়ে নিয়েছে।

এবিষয়ে জানতে অভিযুক্ত অলি চৌকিদারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান জানিয়েছেন- বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা
হবে।


এ ক্যটাগরির আরো খবর..