× Banner
সর্বশেষ
শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন -শিক্ষামন্ত্রী নওগাঁর পতিসরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন গৌরনদী পৌরসভায় উন্নয়ন কাজে ধীরগতিতে চরম জন দুর্ভোগ পঞ্চম শ্রেণি পড়ুয়া শিশুকে অপহরণ ও ধর্ষনের অভিযোগ শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের তথ্য দেওয়ায় নারী চিকিৎসককে হত্যার হুমকি- থানায় সাধারণ ডায়েরি বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি -সমাজকল্যাণ মন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি – সমাজকল্যাণ মন্ত্রী বিরল মশাবাহিত রোগে বিশ্ববিদ্যালয় অধ্যাপকের মৃত্যু চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে – রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

পিআইডি

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত ফোর্স কমান্ডার ও হেডস অব মিলিটারি কম্পোনেন্টদের সম্মানে আজ এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। অনুষ্ঠানে জাতিসংঘের শান্তিরক্ষা বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া, অপারেশনাল সাপোর্ট বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল অতুল খারে, অফিস অব মিলিটারি অ্যাফেয়ার্সের ভারপ্রাপ্ত মিলিটারি অ্যাডভাইজার লেফটেন্যান্ট জেনারেল শেরিল পিয়ার্সসহ বিভিন্ন দেশের ফোর্স কমান্ডার, জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কূটনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি জটিল ও চ্যালেঞ্জপূর্ণ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত ফোর্স কমান্ডার ও হেডস অব মিলিটারি কম্পোনেন্টদের দূরদর্শী নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি উল্লেখ করেন যে, তাঁদের নেতৃত্বে দায়িত্ব পালনরত বাংলাদেশি শান্তিরক্ষীরা জাতির জন্য গৌরব ও মর্যাদা বয়ে আনেন। একইসঙ্গে তিনি শান্তিরক্ষীদের নিরাপত্তা, পেশাদারিত্ব ও কার্যকারিতা নিশ্চিতকরণে তাঁদের অব্যাহত সহযোগিতা ও সহায়তার ভূয়সী প্রশংসা করেন।

শান্তিরক্ষা কার্যক্রমে আত্মোৎসর্গকারী শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে রাষ্ট্রদূত চৌধুরী বলেন, তাদের ত্যাগ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশের অবদান আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিশনের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম রাব্বানী। তিনি উপস্থিত সকল অতিথিকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানটি সমাপ্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..