× Banner
সর্বশেষ
আনোয়ারায় চায়নিজ ইকোনমিক জোন শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে -স্বরাষ্ট্রমন্ত্রী রিয়েলমি C100i এলো ৭,০০০mAh টাইটান ব্যাটারি নিয়ে, এক চার্জে চলবে তিন দিন পর্যন্ত পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে কঠোর অভিযান চলবে, পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারের আহ্বান সম্ভাবনাময় ও সময়োপযোগী প্রকল্প বাস্তবায়নের নির্দেশ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে প্যারেন্ট সার্কেল ও বন্ধু রেজিস্টার :ববি হাজ্জাজ মাদারীপুরে ইউএনও’র গাড়ি চালকের বিরুদ্ধে লাগামহীন দুর্নীতির অভিযোগে, তদন্ত শুরু সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক খাতে বৈশ্বিক নেতৃত্বের লক্ষ্য বাংলাদেশের, ‘Science to Economy’ রোডম্যাপ ঘোষণা

শীর্ষে আর্সেনাল, মূল নায়ক ওজিল

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: আর্সেনালের সামনে আগের ম্যাচেই প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ ছিল। কিন্তু সাউথ্যাম্পটনের মাঠে ৪-০ গোলে হেরে সুযোগ হারিয়েছিল আর্সেন ওয়েঙ্গারের দল। একদিন পরেই সুযোগটা আবার আসায় এবার আর ভুল করেনি ‘গানার্স’রা। সোমবার রাতে বোর্নমাউথকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে তারা।

সাম্প্রতিক সময়টা দারুণ কাটছে আর্সেনালের জার্মান মিডফিল্ডার মেসুত ওজিলের। সোমবার রাতে এমিরেটস স্টেডিয়ামেও এর ব্যতিক্রম ছিল না। বোর্নমাউথের বিপক্ষে একটি গোল যেমন তিনি নিজে করেছেন, তেমনই সতীর্থ গ্যাব্রিয়েলকে দিয়ে করিয়েছেন অন্য গোলটি। এবারের লিগে এ নিয়ে ১৬টি অ্যাসিস্ট করলেন ওজিল।

নিজেদের মাঠে ম্যাচের ২৭ মিনিটেই গ্যাব্রিয়েলের গোলে এগিয়ে যায় আর্সেনাল। ওজিলের কর্নার থেকে আসা বলে গ্যাব্রিয়েলের হেড বোর্নমাউথের জাল খুঁজে নেয়। ভিয়ারিয়ালের প্রাক্তন এই ডিফেন্ডারের আর্সেনালের জার্সিতে এটাই প্রথম গোল।

প্রথমার্ধের বাকি সময়ে আরো বেশ কয়েকটি আক্রমণ করে আর্সেনাল। কিন্তু ব্যবধান বাড়াতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে ওজিল নিজেই স্বাগতিকদের ব্যবধান দ্বিগুণ করেন। ফরাসি স্ট্রাইকার অলিভিয়ে জিরুদের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ডান পায়ের কোনাকুনি শটে জয় নিশ্চিত করা গোলটি করেন এই জার্মান মিডফিল্ডার।

এই জয়ে আপাতত শীর্ষে ওঠা আর্সেনালের পয়েন্ট ১৯ ম্যাচে ৩৯। এক ম্যাচ কম খেলা লেস্টার সিটি ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। ১৯ ম্যাচে টটেনহ্যামের পয়েন্ট ৩৫, আর এক ম্যাচ কম খেলা সিটির পয়েন্টও ৩৫। তবে গোল গড়ে টটেনহ্যাম তৃতীয় আর ম্যানসিটি চতুর্থ স্থানে আছে।


এ ক্যটাগরির আরো খবর..